Views Bangladesh Logo

বন্ধ থাকা সরকারি পাটকলগুলো দ্রুত চালু করতে কাজ শুরু করেছে সরকার: প্রতিমন্ত্রী

সরকারি পাটকলগুলো দ্রুত চালু করতে কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে জাতীয় পাট দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিপুল পরিমাণ কাঁচা পাট ভারতসহ বিভিন্ন দেশে রফতানি হলেও বাংলাদেশ তা কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না। এর ফলে দেশের পাট শিল্প কাঁচামাল সংকটে পড়ছে। অপরদিকে, ভারত বাংলাদেশের পাট দিয়ে উচ্চমূল্যের পণ্য তৈরি ও রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তাই, কাঁচা পাট রফতানি বন্ধ করে, পাটের প্রস্তুত পণ্য তৈরির দিকে মনোযোগ দিতে হবে।

তিনি আরও জানান, আগামী শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অনলাইনে জাতীয় পাট দিবসের উদ্বোধন করবেন।

বর্তমানে বিজেএমসির অধীনে ২৫টি পাটকল পরিচালিত হচ্ছে। এর মধ্যে ১৪টি পাটকল বেসরকারি খাতে ইজারার মাধ্যমে চালু করা হয়েছে। এছাড়া রাজশাহী, নরসিংদীসহ বিভিন্ন এলাকায় ৭টি পাটকল দ্রুত চালু করার প্রক্রিয়া চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ