Views Bangladesh Logo

নারীদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়াবে সরকার

নারী শিক্ষাকে এগিয়ে নিতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন। তিনি বলেন, নারীদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়াবে সরকার।

রোববার (৮ মার্চ) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। এসব সুবিধা পেতে কোনো টাউট বা দালালের আশ্রয় নেওয়ার প্রয়োজন হবে না। সম্পূর্ণ বিনামূল্যে জনগণের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানের শুরুতে শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এরপর বগুড়ার হোটেল নাজ গার্ডেন-এর হলরুমে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জিয়া পরিবারের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ