Views Bangladesh Logo

জরুরি ভিত্তিতে ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে ১ হাজার ৬৯৮ কোটি ২১ লাখ টাকার জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে দুটি আলাদা প্রস্তাবে জ্বালানি তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম প্রস্তাবে ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫০ হাজার মেট্রিক টন ডিজেল ও ২৫ হাজার মেট্রিক টন অকটেন আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১ হাজার ২৩ কোটি ৬১ লাখ টাকা। দ্বিতীয় প্রস্তাবে আর্চার অ্যানার্জি এলএলসি থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানিতে ব্যয় হবে ৬৭৪ কোটি ৬০ লাখ টাকা।

এ ছাড়া বৈঠকে আরও কয়েকটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। ঢাকা ওয়াসার ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে জার্মানির ফিখ্টনার জিএমবিএইচ অ্যান্ড কো. কেজি। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২৪ মাসের জন্য এই চুক্তিতে ব্যয় ধরা হয়েছে ৯৬ কোটি ৯৫ লাখ টাকা। পাশাপাশি খাদ্য অধিদপ্তরের জন্য ৭৫টি প্যাকেজে ১৯টি প্রতিষ্ঠান থেকে ৩ কোটি পিস হেসিয়ান বস্তা কেনার অনুমোদনও দেওয়া হয়েছে, যাতে ব্যয় হবে ২১৫ কোটি ৬৪ লাখ টাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ