বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা, লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা
২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ব্যাংকিং খাতের ওপর বড় ধরনের নির্ভরতা অব্যাহত রাখছে সরকার। নতুন বাজেটে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আসন্ন বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে ঘাটতি অর্থায়নের প্রয়োজন দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা মোট জিডিপির প্রায় ৩.৬ শতাংশ।
এই ঘাটতি পূরণে সরকারের পরিকল্পনা অনুযায়ী—বৈদেশিক উৎস থেকে নিট ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের বড় অংশই আসবে ব্যাংক খাত থেকে।
এর আগে ২০২৫–২৬ অর্থবছরে ব্যাংক ঋণের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা। পরবর্তীতে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ১ লাখ ১৮ হাজার কোটি টাকা করা হয়।

মতামত দিন