বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
শেখ বশিরউদ্দীনকে সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়েছে। শেখ বশিরউদ্দীন চেয়ারম্যান পদের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছিলেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ উপশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে পদত্যাগপত্র অনুযায়ী অব্যাহতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিমান আইন, ১৯৭২ (সংশোধন ২০২৩) এর ধারা ৩০ (সি) অনুযায়ী সরকার তাকে অভিপ্রায় অনুযায়ী চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি প্রদান করেছে।
এর আগে ১৬ ফেব্রুয়ারি শেখ বশিরউদ্দীন নিজে পদত্যাগের আবেদন করেছিলেন। গত বছরের ২৬ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান এবং সাবেক চেয়ারম্যান মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে