Views Bangladesh Logo

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেকে নামানোর সিদ্ধান্ত

ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ভাতা অর্ধেকে নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে এ খাতে মাসে ৫০ হাজার টাকা দেওয়া হলেও তা কমিয়ে ২৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

এর আগে একই নীতির আওতায় সরকারি কর্মকর্তাদের জন্য চালু থাকা ৩০ লাখ টাকার সুদমুক্ত গাড়ি ঋণ কর্মসূচিও স্থগিত করা হয়েছে। ২০১৭ সালে চালু হওয়া এ সুবিধার আওতায় উপসচিব থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যক্তিগত গাড়ি কেনার জন্য ঋণ পেতেন।

সরকারের ব্যয় নিয়ন্ত্রণ উদ্যোগের অংশ হিসেবে নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ, সরকারি অর্থায়নে বিদেশ সফর এবং প্রশিক্ষণ ব্যয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে। কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা কমানোর সিদ্ধান্তও সেই ধারাবাহিকতার অংশ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ