Views Bangladesh Logo

বাড়ল অকটেন-পেট্রোল-কেরোসিনের দাম

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়িয়েছে সরকার। ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (৩১ মে) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন দাম সোমবার (১ জুন) রাত ১২টা থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। আগে অকটেন ছিল ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা।

জ্বালানি বিভাগ জানায়, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে। মে মাসে দাম অপরিবর্তিত থাকলেও জুনের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা, ডিজেল ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ