দেশে তৈরি প্রতি লিটার মদে ৫০০ টাকা কর
দেশে উৎপাদিত মদের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বসানোর প্রস্তাব দিয়েছে সরকার। এতে কেরু অ্যান্ড কোম্পানি উৎপাদিত প্রতি লিটার মদে ৫০০ টাকা করে সুনির্দিষ্ট কর বসবে।
সরকারের এ সিদ্ধান্তের জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিলে ভ্যাট আইনের তৃতীয় তফসিল সংশোধনের কথা বলা হয়েছে। এর আগে কেরুর উৎপাদিত মদের ওপর কেবল আবগারি শুল্ক ছিল, ভ্যাট ছিল না।
কোম্পানিটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দিষ্ট হারে আবগারি শুল্ক দিত। নতুন করে ভ্যাট যুক্ত হওয়ায় দেশি মদ পানে বাড়তি অর্থ গুনতে হবে।

মতামত দিন