Views Bangladesh Logo

মাধ্যমিকে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে এ খাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন তিনি।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে মিড-ডে মিল কর্মসূচি চালু করেছে। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষার সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রয়েছে।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নীপা, চন্দ্রগঞ্জ কাফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ