Views Bangladesh Logo

১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তুলতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি জবাবদিহিমূলক ও কার্যকর পুলিশ বাহিনী গঠনে কাজ করছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। এরই অংশ হিসেবে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে রাষ্ট্র ও সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক হবে, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিটি নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময়।

পরিবেশ সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেও সরকারের নতুন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সরকারি উদ্যোগ ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ