সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি
সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে একটি অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এই অধ্যাদেশের লক্ষ্য হলো সাইবার নিরাপত্তা নিশ্চিত করা, সাইবার অপরাধ শনাক্ত করা, অনলাইন অপরাধ মোকাবিলা করা এবং এ সংক্রান্ত বিচার ও অন্যান্য বিধান প্রতিষ্ঠা করা।
রাষ্ট্রপতির নির্দেশে বুধবার (২১ মে) এই অধ্যাদেশ জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।
অধ্যাদেশে বলা হয়েছে, ২০২৫ সালের ২১ মে অধ্যাদেশটি জারি করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি। জনসাধারণের জ্ঞাতার্থে এটি প্রকাশ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত ক্রমে সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে সংগঠিত অপরাধ শনাক্তকরণ প্রতিরোধ দমন ও উক্ত অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ জারি করা হলো। তবে বাতিলকৃত ওই আইনের ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ৩০, ৩২ এবং ৩৫ ধরা বলবৎ থাকবে।
মতামত দিন