Views Bangladesh Logo

ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহে নতুন নির্দেশনা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দেশে জ্বালানি সংকটের মধ্যে ফিলিং স্টেশনে অকটেন ও পেট্রল সরবরাহ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এতে দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের গড় বিক্রয় হ্রাস ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামানো হয়েছে।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সুনিশ্চিত রাখতে বিপিসি জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণ সম্পর্কিত নতুন নির্দেশনা দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বিভাগের শহরগুলিতে অকটেন ও পেট্রলের গড় বিক্রয় হ্রাস ২৫% থেকে কমিয়ে ১৫% করা হয়েছে। ফিলিং স্টেশনগুলোকে বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানির ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার/এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ