Views Bangladesh Logo

অপ্রয়োজনীয় ব্যয় কমাতে সরকার কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রয়োজনীয় ব্যয় কমাতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৩০ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৫তম সভায় এ কথা বলেন তিনি। সভায় বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, পূর্বে ব্যয়ের মহোৎসব করার বাজেট ছিল। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য আয়-ব্যয়ের স্থিতি ঠিক করে লক্ষ্যভিত্তিক বাজেট বাস্তবায়ন করা। বিগত আমলে ব্যবসায়ীরা সম্মুখসারিতে থেকে দুর্বৃত্তায়নে সহযোগিতা করেছে বলেও অভিযোগ করেন বাণিজ্য উপদেষ্টা।

এ সময় বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক বলেন, সরকারকে ব্যবসা থেকে সরিয়ে ব্যবসায়ীদেরকে ব্যবসার সুযোগ তৈরি করে দিতে চেষ্টা করছে বিডা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ