Views Bangladesh Logo

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘জাতীয় স্বার্থ কমপ্রোমাইজ করে এমন কোনো পররাষ্ট্র সম্পর্ককে আমরা বিশ্বাস করি না। অন্তর্বর্তী এই সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে। জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে।’

বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন আসিফ মাহমুদ। কর্মশালা শেষ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে উপদেষ্টা আসিফ বলেন, ‘সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া যায় কি না, সে বিষয়ে স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন কাজ শেষ হলে উদ্যোগ নেবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ