Views Bangladesh Logo

এমপিদের জবাবদিহিতা বাস্তবায়নে সরকারের বিশেষ ‘সেল’ গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচিগুলোর বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ৭ সদস্যের একটি সেল গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংসদ সদস্যদের প্রতিশ্রুত কর্মসূচিগুলোর দ্রুত ও কার্যকর বাস্তবায়ন, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি এবং বাস্তবায়ন কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতেই এই সেল গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে সেলের কর্মপরিধি সম্পর্কে বলা হয়েছে, সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচির তথ্য সংগ্রহ, সংকলন ও সংরক্ষণ করা হবে। পাশাপাশি কর্মসূচিগুলোর প্রাথমিক যাচাই-বাছাই, জনস্বার্থ ও সম্ভাব্যতা বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণ এবং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরে সুপারিশ পাঠানো হবে। সেলের কার্যক্রম পরিচালনায় প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর থেকে প্রতিনিধি বা জনবল সংযুক্ত করা যাবে।

এতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা সেলের সভাপতির দায়িত্ব পালন করবেন। সদস্য সচিব হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১। সেলের অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের পরিচালক, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-১ এবং প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা।

এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তদারকি, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণ করবে সেলটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ