ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের মাসিক সম্মানি নির্ধারণ করল সরকার
মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি আগামী ১৪ মার্চ থেকে কার্যকর হবে।
রোববার (৮ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণ ব্যবস্থা ঘোষণা করেন গঠিত সেলের সভাপতি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ উপস্থিত ছিলেন।
নতুন ব্যবস্থা অনুযায়ী, মসজিদের ইমাম ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা, খাদেম ২ হাজার টাকা পাবেন।
অন্য উপাসনালয়গুলোর মধ্যে মন্দিরের পুরোহিত ৫ হাজার ও সেবাইত ৩ হাজার টাকা পাবেন।
বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ৫ হাজার, উপাধ্যক্ষ ৩ হাজার টাকা এবং গির্জার যাজক ৫ হাজার, সহকারী যাজক ৩ হাজার টাকা পাবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে