বাতিল ফ্লাইটের যাত্রীদের জন্য রাত্রিযাপনের আশ্বাস সরকারের
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের রাত্রিযাপনের সুবিধা প্রদান করা হবে।
জনসচেতনতার জন্য জারি করা এক বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিরাজমান পরিস্থিতির মধ্যে কিছু ফ্লাইট বাতিলের ফলে যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধা হয়েছে।
যাদের ফ্লাইট বাতিল করা হয়েছে তাদের রাত্রিযাপনের সুবিধা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা এবং আবাসন সহায়তার জন্য প্রবাসী কল্যাণ ডেস্ক বা নির্ধারিত লাউঞ্জে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে