Views Bangladesh Logo

কৃষি ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে নতুন সচিব নিয়োগ

 VB  Desk

ভিবি ডেস্ক

কৃষি মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের নতুন সচিব করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগেও চুক্তিভিত্তিক নতুন সচিব পদায়ন করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সচিব পদে দায়িত্ব পালন করে আসা রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে, এতদিন রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সচিবের দায়িত্বে থাকা খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ