Views Bangladesh Logo

চুয়েটসহ দুই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ১৬টিতে নতুন উপ-উপাচার্য

 VB  Desk

ভিবি ডেস্ক

সরকার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে। একই সঙ্গে দেশের ১৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সোমবার ও মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগের ঘোষণা দেয়।

চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত সায়েম। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।

অন্যদিকে, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. জাকির হুসাইন। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক মো. নিজাম উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।

এ ছাড়া একই প্রজ্ঞাপনে দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব নিয়োগ কার্যকর হবে প্রজ্ঞাপনে উল্লেখিত শর্ত অনুযায়ী।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ