Views Bangladesh Logo

চার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ

সরকার চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগপ্রাপ্ত সচিবদের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা হলেন: কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে রফিকুল আই মোহাম্মদ, স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে মো. শহীদুল হাসান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে মো. কামরুজ্জামান চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে আবদুল খালেক।

তাদের সবাইকে এক বছরের মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ কার্যকর হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ