আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
দেশের আরও ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
নিয়োগপ্রাপ্ত জেলাগুলো হলো—ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, ফেনী, ফরিদপুর, হবিগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা ও জামালপুর।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ জেলার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্তরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে