Views Bangladesh Logo

৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

রাষ্ট্রের পক্ষে উচ্চ আদালতে মামলা পরিচালনা ও আইনি কার্যক্রম আরও গতিশীল করতে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা এবং সরকারের বিভিন্ন আইনি কার্যক্রমে সহায়তার জন্য এসব আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা দায়িত্ব গ্রহণের পর থেকেই তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

সরকারের এই নিয়োগের মাধ্যমে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের জনবল আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর ফলে উচ্চ আদালতে বিচারাধীন গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা, সরকারের পক্ষে আইনি মতামত প্রদান এবং রাষ্ট্রীয় বিভিন্ন আইনগত কার্যক্রম পরিচালনায় গতি আসবে।

একই দিনে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের নাম প্রকাশ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ