Views Bangladesh Logo

মবের অপসংস্কৃতি রোধে সরকার সতর্ক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকার মব নিয়ন্ত্রণে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে। মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নগরের আখালিয়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট সেক্টরে ‘সীমান্ত স্কুল অব ওয়েলফেরার এন্ড ড্রোন ওয়ারফেয়ারের’ আনুষ্ঠানিক উদ্বোধন ও স্থিরচিত্র প্রদর্শণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে। এতে করে সীমান্তে চারাচালানসহ সব অপরাধ কমে আসবে।
তিনি বলেন, মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এদিন প্রথমবারের মত সিলেট সফরে আসেন সালাহউদ্দিন আহমদ। বিমানযোগে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর স্থানীয় বিএনপির শীর্ষ নেতা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বিকাল সাড়ে ৩টায় তিনি সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করবেন।

এছাড়া বিকালে নগরের শাহী ঈদগাহ এলাকায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এরপর তিনি বিমানযোগে আবার ঢাকায় ফিরে যাবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ