Views Bangladesh Logo

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ এগিয়ে ১ অক্টোবর

অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ এগিয়ে এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর যোগদানের তারিখ নির্ধারণ করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে পাঠানো হবে।

এর আগে শনিবার (১ আগস্ট) মন্ত্রণালয় জানিয়েছিল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান আগামী ২৯ অক্টোবর এবং পদায়নের পর তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

তবে মন্ত্রণালয়ের এই ঘোষণার পর শনিবার রাতেই শিক্ষকরা আন্দোলনের ডাক দেন। রবিবার (২ আগস্ট) সকাল ১১টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে তারা চলতি মাসের মধ্যেই যোগদানের তারিখ নির্ধারণের দাবি জানান।

শিক্ষকরা দাবি করেনন, নতুন অফিস আদেশ জারি না করা হলে আন্দোলন অব্যাহত থাকবে।

শিক্ষকদের এই টানা কর্মসূচির ঘোষণার পরেই তড়িঘড়ি করে যোগদানের তারিখ সংশোধন করে নতুন অফিস আদেশ জারি করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (পার্বত্য তিন জেলা ছাড়া) একযোগে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এরপর গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ