Views Bangladesh Logo

পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশেষ অভিযান, কঠোর বার্তা অর্থমন্ত্রীর

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য জোরালো ও সমন্বিত উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। ২০২৬–২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরেন।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেটে তিনি জানান, পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও জোরদার করা হবে।

সরকারের লক্ষ্য অনুযায়ী, অর্থপাচার রোধ এবং বিদেশে থাকা অবৈধ সম্পদ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়া হবে। এ লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাজেট অনুযায়ী, ২০২৬–২৭ অর্থবছরের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, ফলে ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি দেশি ও বিদেশি ঋণের মাধ্যমে পূরণ করা হবে।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্নীতি দমন এবং অর্থপাচার প্রতিরোধকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ