Views Bangladesh Logo

৫৬ বছরের অমীমাংসিত গাণিতিক সমস্যার সমাধান করল গুগলের এআই

 VB  Desk

ভিবি ডেস্ক

৫৬ বছর ধরে অমীমাংসিত কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করেছে গুগল ডিপমাইন্ডের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থা 'আলফাপ্রুফ নেক্সাস'। গবেষকদের দাবি, এআইটি স্বয়ংক্রিয়ভাবে কিংবদন্তি গণিতবিদ পল এরদোসের ৯টি উন্মুক্ত সমস্যার সমাধান করেছে, যার প্রতিটিতে ব্যয় হয়েছে মাত্র কয়েক শ ডলার।

এছাড়া এআইটি 'ওপেন এনসাইক্লোপিডিয়া অব ইন্টিজার সিকোয়েন্সেসের' ৪৪টি উন্মুক্ত অনুমান প্রমাণ করেছে এবং বীজগাণিতিক জ্যামিতির ১৫ বছর পুরোনো একটি প্রশ্নের সমাধানসহ অপটিমাইজেশন তত্ত্বে নতুন একটি অ্যালগরিদমিক প্যারামিটারও খুঁজে পেয়েছে।

গবেষণার উল্লেখযোগ্য দিক হলো, পুরো প্রক্রিয়াটি মানুষের সহায়তা ছাড়াই সম্পন্ন হয়েছে। ডিপমাইন্ড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের বিশ্লেষণ ক্ষমতার সঙ্গে 'লিন' নামের একটি আনুষ্ঠানিক যাচাই ব্যবস্থা যুক্ত করেছে, যা প্রতিটি যৌক্তিক ধাপ স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করে ভুল প্রমাণ বাতিল করে দেয়। গবেষকদের মতে, এই পদ্ধতি ভবিষ্যতে গণিত গবেষণার ধারা বদলে দিতে পারে। সূত্র: ইন্ডিয়া টুডে

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ