Views Bangladesh Logo

লিপ ইয়ারে গুগলের বিশেষ ডুডল

 VB  Desk

ভিবি ডেস্ক

ইংরেজি ক্যালেন্ডারের সবচেয়ে ছোট মাস ফেব্রুয়ারি। প্রতি ৪ বছর পরপর ২৮ দিনের বদলে ২৯ দিনের হয়ে থাকে এই মাস। আর ২৯তম দিনটিকে বলা হয় অধিবর্ষ বা লিপ ডে।

আর লিপ ইয়ার উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) একটি বিশেষ ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। সমগ্র বিশ্বজুড়েই দেখা যাচ্ছে এই ডুডলটি।

পৃথিবীকে গুরুত্ব দেওয়া প্রয়োজন তা ফুটে উঠেছে এবারের ডুডলে।

ডুডলে দেখা যাচ্ছে, পানিতে ২৮ ও ১ লেখা দুই পাথরের মাঝে একটি পাতা। যেখানে লাফ দিয়ে এসে বসেছে একটি ব্যাঙ যার গায়ে ২৯ লেখা। ব্যাঙটি ডাকতেই ২৯ বড় আকারে দেখা যাচ্ছে।

ব্যাঙটি লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে ‘লিপ ডে’ তারিখটিও অদৃশ্য হয়ে যায়। এই সেটিংসটিতে পাথর ও পাতা আছে, এমন একটি পুকুরের পটভূমিতে চিত্রিত করা হয়েছে এবং সবটুকু মিলিয়ে খেয়াল করলে পটভূমিতে ‘গুগল’ (Google) শব্দটি চিহ্নিত করা যায়।

বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে অথবা বিশেষ কোনো ব্যক্তির স্মরণে বরাবরই বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। সার্চ বক্সের ওপর গুগলের নামের সঙ্গে সাধারণত দিবস বা ঘটনা সংশ্লিষ্ট একটি ছবি বা অ্যানিমেশন দিয়ে এ ডুডল প্রদর্শন করা হয়।

২০২৪ অধিবর্ষে পৃথিবীকে ও প্রকৃতিকে রক্ষা করতে আরও কাজ করার জন্য একটি অতিরিক্ত দিন পাওয়া গেল, ডুডল আজ এই বার্তাটিই বিশ্ববাসীর কাছে পৌঁছে দিল।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ