Views Bangladesh Logo

উইন্ডোজে জেমিনাই ব্যবহারের নতুন অ্যাপ আনল গুগল

 VB  Desk

ভিবি ডেস্ক

উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নতুন ডেস্কটপ অ্যাপ নিয়ে এল গুগল, যার মূল আকর্ষণ কোম্পানিটির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনাই।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপটির মাধ্যমে পিসি থেকেই সরাসরি এআই সার্চ, ফাইল খোঁজা ও স্ক্রিন শেয়ারিংয়ের মতো বিভিন্ন কাজ আরও সহজে করা যাবে।

নতুন এই অ্যাপে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এআই। তবে যারা জেমিনাই চ্যাটবট পছন্দ করেন না তাদের জন্য তা এড়িয়ে যাওয়ার সুযোগও রেখেছে গুগল। আর যাঁরা জেমিনাইয়ের নিয়মিত ব্যবহারকারী, তাঁদের জন্য উইন্ডোজে এটি আরও সহজ ও সমন্বিত অভিজ্ঞতা দিতে পারে।

অ্যাপটি ইনস্টলের পর ‘অল্ট+স্পেস’ শর্টকাট চেপে সার্চ বার খুলতে হবে। সেখানে কিছু লিখে সার্চ করলে সাধারণ গুগল সার্চের মতো ওয়েব থেকে তথ্য পাওয়া যাবে। এ ছাড়া ‘এআই মোড’ ব্যবহার করে যেকোনো বিষয়ে গভীর অনুসন্ধানে গিয়ে ফলো-আপ প্রশ্ন করার সুবিধাও মিলবে।

অ্যাপটি কেবল ওয়েব সার্চেই সীমিত নয়। ব্যবহারকারী কম্পিউটারের ফাইল, ইনস্টল করা অন্যান্য অ্যাপ বা গুগল ড্রাইভের ফাইল থেকেও তথ্য খুঁজে বের করতে পারবেন। এ ছাড়া স্ক্রিন শেয়ারিং সুবিধার মাধ্যমে ‘গুগল লেন্স’ ব্যবহার করে মনিটরে থাকা যেকোনো কনটেন্ট সম্পর্কে এআইয়ের সাহায্যে অনুসন্ধান করা যাবে।

গত বুধবার থেকে বিশ্বজুড়ে ইংরেজি ভাষায় অ্যাপটি চালু হয়েছে। গুগল এটি কেবল উইন্ডোজ ১১-এ সীমিত রাখেনি; উইন্ডোজ ১০ বা তার পরবর্তী যেকোনো সংস্করণে অ্যাপটি চালানো যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ