Views Bangladesh Logo

গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই মাসের গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রেখে গণভবনকে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান ক্রীড়া ও শ্রম বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গী।

আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, স্মৃতি জাদুঘর নির্মাণ ও জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে তারা অন্যান্য দেশের উদাহরণ খতিয়ে দেখবেন।

তিনি আরও বলেন, তারা এটি অপরিবর্তিত রাখবেন (এখন যেমন আছে) এবং গণভবনের ভেতরে একটি জাদুঘর থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ