Views Bangladesh Logo

উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মাহফুজ আলমকে ১৫ দিনের মধ্যে পদত্যাগের আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ। সরকারের বিরুদ্ধে নিরপেক্ষতার সঙ্গে আপসেরও অভিযোগ এনেছে দলটি।

দলের বিজয়নগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসান বলেন, পদত্যাগে অস্বীকৃতি জানালে প্রাক্তন ছাত্রনেতা ওই দুই উপদেষ্টাকে অপসারণের দাবি জানিয়েছেন ছাত্র প্রতিনিধিরা।

অন্যথায় অন্য রাজনৈতিক দল এবং বিপ্লবপন্থি শক্তির সহযোগিতায় কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তিনি।

ফারুক হাসান বলেন, ‘এই সরকারের জনগণের সেবা করার কথা। কিন্তু তাদের প্রত্যাশা বাস্তবায়নের পরিবর্তে একটি রাজনৈতিক দলকে বেছে বেছে পৃষ্ঠপোষকতা করছে। এটি সরকারের উদ্দেশ্য সম্পর্কে গুরুতর সন্দেহ তৈরি করে’।

তিনি আরও বলেন, ‘যদি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে, তাহলে জনগণও এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ