Views Bangladesh Logo

দাম বাড়ার একদিন পরেই কমলো স্বর্ণ ও রুপার দাম

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বর্ণ ও রুপার দাম বাড়ার ২৪ ঘণ্টা না পেরোতেই দেশের বাজারে তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।

বাজুস জানায়, সার্বিক পরিস্থিতি ও খাঁটি স্বর্ণের মূল্যহ্রাসের বিষয় পর্যালোচনা করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, যা আগে ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা এবং ১৮ ক্যারেটে ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমায় এখন তা বিক্রি হবে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায়।

বাজুস স্পষ্ট করেছে যে, নির্ধারিত এই মূল্য ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। তবে গয়নার নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে। পাশাপাশি রুপার অলংকারের ওপর ভ্যাট নির্ধারণ নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করা হয়।

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। দাম সমন্বয়ের পর ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫৯ টাকা কমে ৪ হাজার ৬০৭ টাকা হয়েছে । ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমায় তা বিক্রি হবে ৪ হাজার ৩৭৪ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম একই পরিমাণে কমিয়ে ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ