Views Bangladesh Logo

আরও বাড়ল স্বর্ণের দাম

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেট: ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)

২১ ক্যারেট: ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা প্রতি ভরি

১৮ ক্যারেট: ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা প্রতি ভরি

সনাতন পদ্ধতি: ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা প্রতি ভরি


এর আগে গত ১০ মার্চ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ