দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
দেশের স্থানীয় বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। সোমবার (১৫ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন মূল্যহার ঘোষণা করে।
বাজুসের ঘোষণায় বলা হয়েছে, ২২ ক্যারেট সোনার ভরি প্রতি দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে রুপার দামও বৃদ্ধি পেয়েছে। রুপার ভরি প্রতি দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৩৬৫ টাকা করা হয়েছে। নতুন এই মূল্য দুপুর ১০টা থেকে কার্যকর হবে।
এর আগে ১৩ জুনও সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওই দিন ২২ ক্যারেট সোনারভরি প্রতি দাম ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায় পৌঁছায়। রুপার ভরি প্রতি দামও ২৯১ টাকা বেড়ে ৫ হাজার ১৩২ টাকা হয়েছিল।
নতুন দামের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার ক্ষেত্রে, ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত স্থানীয় বাজারে সোনার দাম মোট ৭৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস ছিল।

মতামত দিন