Views Bangladesh Logo

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২ লাখ ৬৮ হাজার টাকা ছাড়াল

 VB  Desk

ভিবি ডেস্ক

আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৩ টাকা। মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।

আজ সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৫৬ হাজার ২৪ টাকায়। আর ১৮ ক্যারেট দুই লাখ ১৯ হাজার ৪৫৮ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৯ হাজার ৫১৯ টাকা।

স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ছয় হাজার ৫৩১ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেট ছয় হাজার ২৪০, ১৮ ক্যারেট পাঁচ হাজার ৩৬৫ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে চার হাজার ২৪ টাকায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা কার্যকর থাকবে। এছাড়া স্বর্ণালঙ্কার ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে বাজুস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ