ফের বাড়ল সোনার দাম, ভরিতে ২ লাখ ৩৪ হাজার ছাড়াল
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। তেজাবী সোনা ও রূপার (পাকা সোনা ও রূপা) বাজারমূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার মূল্য ভ্যাটসহ ২০ হাজার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনা ১৯ হাজার ২১০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৪৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম ১৩ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করেছে বাজুস।
সোনার পাশাপাশি রূপার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। বাজুসের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম ভ্যাটসহ ৪৪০ টাকা, ২১ ক্যারেটের ৪২৫ টাকা, ১৮ ক্যারেটের ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার দাম ২৭৫ টাকা করা হয়েছে। তবে অলংকারের কারুকাজ ও ডিজাইন ভেদে অতিরিক্ত মজুরি প্রযোজ্য হবে।
নতুন দামে রুপার অলংকারের মূল্যও নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ভ্যাটসহ ৪৪০ টাকা, ২১ ক্যারেটের ৪২৫ টাকা এবং ১৮ ক্যারেটের ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২৭৫ টাকা।
বাজুস স্পষ্ট করেছে যে, নির্ধারিত এই বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকের কাছ থেকে পৃথকভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত রয়েছে। ফলে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া পুরোনো অলংকার পরিবর্তনের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দেওয়ার পর ১২ শতাংশ এবং সোনা কেনার (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। উভয় ক্ষেত্রে এক্সচেঞ্জ বা পারচেজের ওপর আলাদা করে ভ্যাট বাদ না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য তালিকায় বেচাকেনা চলবে।
মতামত দিন