Views Bangladesh Logo

২ দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বাজারে দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম আবারও বেড়েছে। টানা চার দফা কমার পর স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম দ্বিতীয়বারের মতো দাম বাড়ল।

ভরিতে এবার সর্বোচ্চ এক হাজার ৯৯৪ টাকা বেড়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা।

২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। নতুন এই দাম শুক্রবার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।

পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩২ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩শ ৮৭ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৬৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ