Views Bangladesh Logo

দাম কমল সোনার

 VB  Desk

ভিবি ডেস্ক

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) মূল্য হ্রাসের পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম কমেছে। এর ফলে ভালো মানের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯৬০ টাকা। আর এই নতুন দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)

বুধবার (২৭ সেপ্টেম্বর) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।

এতে আরও বলা হয়, নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে ৯৮ হাজার ৯১১ টাকা নির্ধারণ করা হয়েছে। ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮১ হাজার ৭৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৬৮ হাজার ১১৮ টাকা করা হয়েছে।

এর আগে গত ২৫ আগস্ট ভালো মানের এক ভরি সোনার দাম হাজার ২২২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় এক লাখ এক হাজার ২৪৪ টাকা।

এদিকে সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। জানা গেছে, ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের  দাম হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ১০৫০ টাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ