Views Bangladesh Logo

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ৩ হাজার ২২৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এ মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকায়।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণ বিক্রির সময় নির্ধারিত মূল্য সংযোজন কর ক্রেতাদের কাছ থেকে আদায় করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। পাশাপাশি অলংকারের নকশা, কারুকাজ ও নির্মাণভেদে অতিরিক্ত মজুরি যুক্ত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ