Views Bangladesh Logo

আন্তর্জাতিক বাজারে আবারও কমলো সোনার দাম

 VB  Desk

ভিবি ডেস্ক

তেলের মূল্যবৃদ্ধি ও মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে — এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের ওপর চাপ বাড়ছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে সোনার দাম।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (২২ মে) সকাল ১০টা ১১ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫২৭.৬০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে মূল্যবান এই ধাতুটির দাম সামগ্রিকভাবে প্রায় ০.২ শতাংশ হ্রাস পেয়েছে।

একই সঙ্গে জুন ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচার্সের দামও ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫২৯.১০ ডলারে নেমেছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান মারেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেইর রয়টার্সকে বলেন, সোনার দাম কমার পেছনে মূল কারণ ডলারের শক্তিশালী অবস্থান। তিনি উল্লেখ করেন, ‘দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকবে বলে প্রত্যাশা তৈরি হওয়ায় ডলার আরও শক্তিশালী হচ্ছে।’

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬.৫৩ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৯৫৫.৬৬ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্সের মূল্য হয়েছে ১,৩৭৫.৩৫ ডলার।

বর্তমানে দেশীয় বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা ভরিতে বিক্রি হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ