টানা বাড়তির পর স্বর্ণের দামে পতন
টানা চার দফা বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দামে পতন ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, নতুন নির্ধারিত দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেট স্বর্ণের ক্ষেত্রে ১ হাজার ৭৪৯ টাকা কমে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। প্রতি ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে এর নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে