Views Bangladesh Logo

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪,৩৭৪ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে আসায় প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৯ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকায়। ১৮ ক্যারেটের দাম পড়বে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) স্বর্ণের দামে ভ্যাট সমন্বয় করেছিল বাজুস। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য কমে আসায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ৭৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বাড়ানো এবং ৩৭ বার দাম কমানো হয়েছে। একবার করা হয়েছে ভ্যাট সমন্বয়। অন্যদিকে গত ২০২৫ সালে সারা বছরে মোট ৯৩ বার স্বর্ণের দাম পুনর্নির্ধারণ হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ