Views Bangladesh Logo

আবারও কমলো সোনার দাম

 VB  Desk

ভিবি ডেস্ক

দুদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৬২৪ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (২ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে।

ভরিপ্রতি ২ হাজার ৪৯৬ টাকা কমিয়ে ২১ ক্যারেট সোনার দাম এক লাখ ৪১ হাজার ৬০১ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ২১ হাজার ৩৭৬ টাকা এবং ঐতিহ্যবাহী সোনার দাম হবে ৯৯ হাজার ৮৯০ টাকা।

এর আগে গত ২৩ ও ২৭ ফেব্রুয়ারি সোনার দাম কমানো হয়। ২৩ ফেব্রুয়ারি ভালোমানের এক ভরি স্বর্ণে ১ হাজার ১৫৫ টাকা এবং ২৭ ফেব্রুয়ারি ২ হাজার ৪০৩ টাকা দাম কমানো হয়। অর্থাৎ তিন দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমেছে ৬ হাজার ১৮২ টাকা।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ