সোনার দাম ভরিতে কমলো ৩,৩২৫ টাকা
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ সোনা) দাম কমে যাওয়ার প্রেক্ষিতে দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সব ধরনের ভালো মানের সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩,৩২৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২১ হাজার ৯৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯২৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা পাকা সোনার দাম হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ ক্রেতাদের সুবিধার্থে খুচরা বাজারে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর মাত্র তিন দিন আগে গত ৬ জুলাইও সোনার দাম ভরিতে ৩,২৬৬ টাকা কমানো হয়েছিল, যার ফলে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছিল ২,২৫,২৯০ টাকায়। আজকের এই সর্বশেষ সংশোধনের মাধ্যমে চলতি বছরে বাংলাদেশে সোনার দাম মোট ৮৮ বার সমন্বয় করা হলো। এর মধ্যে ৪৩ বার দাম বাড়ানো হয়েছে, ৪৪ বার কমানো হয়েছে এবং ভ্যাট পরিবর্তনের কারণে একবার দাম সমন্বয় করা হয়েছিল।
মতামত দিন