Views Bangladesh Logo

ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমানো হয়েছে ৭ হাজার ১১৫ টাকা। নতুন দাম অনুযায়ী, মূল্য সংযোজন করসহ ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৯ আগস্ট) নতুন দাম ঘোষণা করেছে। সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্থানীয় বাজারে পরিশোধিত সোনার দাম কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন দর নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ড. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশোধিত দাম জানানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ৮২৩ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকায়। ১৮ ক্যারেটের সোনার দাম কমেছে ৫ হাজার ৮৩২ টাকা। এখন এই মানের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতিতে বিক্রি হওয়া সোনার দামও কমেছে। এক ভরিতে ৪ হাজার ৭২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমে হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা। ২১ ক্যারেটের রুপার দামও ১৭৫ টাকা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪ টাকা।

১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার নতুন দাম ৩ হাজার ৩২৪ টাকা, যা আগের তুলনায় ৫৯ টাকা কম।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ