সোনার দামে বড় পতন
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী—
২২ ক্যারেট: প্রতি ভরি ২,৫৪,৬২৫ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২,৪৩,০২০ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ২,০৮,৩২০ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৬৯,৬৫৩ টাকা
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে—
২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫,৭১৫ টাকা
২১ ক্যারেট: ৫,৪৮২ টাকা
১৮ ক্যারেট: ৪,৬৬৬ টাকা
সনাতন পদ্ধতি: ৩,৪৯৯ টাকা
বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে