Views Bangladesh Logo

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ১,৬৩৩ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সোনার নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। এর ফলে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৭ টাকা।

এদিকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের পর সোনার গয়নার ভ্যাট ব্যবস্থায় পরিবর্তন এসেছে। এখন থেকে গয়নার ঘোষিত মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে; ফলে ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা হবে না। নতুন বাজেটে প্রতি ভরি সোনার গয়নায় ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। এর আগে গয়নার মোট মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট নেওয়া হতো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ