Views Bangladesh Logo

কমলো সোনার দাম, মঙ্গলবার থেকে কার্যকর

 VB  Desk

ভিবি ডেস্ক

দাম বাড়ানোর ৫ দিনের মাথায় দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এবার সর্বোচ্চ ১ হাজার ২৪৮ টাকা ক‌মার ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকা। যা গতকাল পর্যন্ত ছিল ১ লাখ ৪০ হাজার ৫৮৬ টাকা।

সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে নতুন এই দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৩ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৪ হাজার ৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৩ হাজার ৬০৪ টাকায় বিক্রি করা হবে।

এদিকে সোনার দাম কমলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

এর আগে গত ১৪ ডিসেম্বর সোনার দাম কমানো হলেও ১৮ ডিসেম্বর বাড়ানোর ঘোষণা দেয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ