Views Bangladesh Logo

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৪৩৭৪ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (৮ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। আজ সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হচ্ছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২৩ হাজার ৫৪০ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বেচাকেনা হবে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকায়।

উল্লেখ্য, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১০০ বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪৯ বার, কমানো হয়েছে ৫০ বার এবং ভ্যাট সমন্বয় করা হয়েছে ১ বার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ