Views Bangladesh Logo

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে আড়াই হাজার টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৫০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়।

সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য পরিবর্তন এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে এ দাম ঠিক করা হয়।

উল্লেখ্য, নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার আরোপিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যোগ হওয়ায় ক্রেতাকে আরও বেশি অর্থ গুনতে হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যের ওঠানামা ছাড়াও ডলারের বিনিময় হার এবং কাঁচা স্বর্ণ আমদানির ব্যয় দেশের বাজারে স্বর্ণের দামে প্রভাব ফেলছে। স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধির ধারাবাহিক প্রভাবেই সাম্প্রতিক সময়ে দেশে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ