Views Bangladesh Logo

সোনার দাম ভরিপ্রতি কমলো ৮৩৮৬ টাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাস ও স্থানীয় চাহিদা কমে যাওয়ার কারণে নতুন দামে সোনা বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।


বুধবার (২২ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৮৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে সোনার দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকায়। নতুন এই দাম কার্যকর হবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিউর গোল্ড) দাম কমায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা, আর সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ১ লাখ ৪২ হাজার ২০৯ টাকায়।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪৭০ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৬৭ টাকা, আর সনাতন পদ্ধতির রুপার ভরি বিক্রি হবে ৩ হাজার ৩৫৯ টাকায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ